রাজধানী

এবার মিরপুরের বস্তিতে আগুন

এবার মিরপুরের বস্তিতে আগুন
এবার মিরপুরের বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৩ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাত ২ টা ১০ মিনিটে ওই বস্তিতে এই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। পরে ৩ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বরে রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল। বস্তির পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো। বস্তির বাসিন্দারা তখন জানিয়েছিলো, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছিলো সে সময়।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বস্তিতে আগুন আগে। একইদিনে দুটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ