রাজধানী

যাত্রাবাড়ীতে ৫০০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যাত্রাবাড়ীতে ৫০০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যাত্রাবাড়ীতে ৫০০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম।

এসময় তাদের কাছ থেকে সেই সাথে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-মো. জামাল উদ্দিন দিদার (২২), মো. রবিউল হাসান (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৭)।

মঙ্গলবার (১ ডিসেম্বর)ডিএমপির মিডিয়া উইং এর দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার ৩০ নভেম্বর সন্ধ্যা ৫ টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানার পুনম সিনেমা হলের বিপরীতে মেসার্স জুবায়ের আয়রন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গুলশান জোনাল টিম।

গোয়েন্দা (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ঢাকায় নিয়ে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ