রাজধানী

ভাস্কর্য বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

ভাস্কর্য বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ
ভাস্কর্য বিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছেন ভাস্কর্য বিরোধী মুসল্লিরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের মুনাজাতের পর বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘নারায়ে তাকবির’, ‘এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও’- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারীরা প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। পুলিশ তাদের চলে যেতে বললে সিঁড়ি থেকে নেমে যান বিক্ষোভকারীরা।

এরপর তারা আবারো দুপুর ২টার দিকে উত্তর গেট দিয়ে বের হয়ে বিজয়নগরের দিকে আসেন।

এ সময় বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছে।

এ বিষয়ে পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, ‘অনুমতি ব্যতীত যেকোনো সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও নামাজের পর কিছু লোক বিক্ষোভের জন্য দাঁড়িয়ে যায়। আমরা তাদের সরে যেতে বলেছি।

তিনি বলেন, পরবর্তীতে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ যাওয়ার চেষ্টা করেছিল। তারা কারা সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ তারা কোনো ব্যানার নিয়ে আসেনি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ