রাজধানী

ফুলবাড়িয়া মার্কেটের ৯০০ দোকান উচ্ছেদে আজ অভিযান

ফুলবাড়িয়া মার্কেটের ৯০০ দোকান উচ্ছেদে আজ অভিযান
ফুলবাড়িয়া মার্কেটের ৯০০ দোকান উচ্ছেদে আজ অভিযান

নকশার অনুমোদন না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর ৯০০ শতাধিক দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, এসব দোকান মার্কেটের নকশাবহির্ভূত স্থানে স্থাপন করা হয়েছে। লিফট, সিঁড়ি, টয়লেট ইত্যাদির জায়গা দখল করে সেখানে দোকান তৈরি করা হয়েছে। এরূপ ৯১১টি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পর মাইকিং করে দোকানিদের গতকাল সোমবারের মধ্যে দোকান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে দোকানমালিকদের দাবি, স্বল্প সময়ের এই নোটিশে বিভ্রান্তিতে পড়েছেন তারা। অভিযানের আগে মাল গোছানোর জন্য আরো সময় দেওয়ার দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ