রাজধানী

লালবাগে রয়েল রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

লালবাগে রয়েল রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা
লালবাগে রয়েল রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর লালবাগ এলাকায় 'রয়েল রেস্টুরেন্ট' এ মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে কাঁচা সবজি ও মাংসের সাথে রান্না করা মাংস ও মসলা একইসাথে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে অবস্থায় খাদ্য প্রস্তুত, পোড়া তেল, পচা সবজি ও মাশরুম, নোংরা ডিম এবং খোলা অবস্থায় রান্না করা খাবার যত্রতত্র পাওয়া যায়।

এসব অপরাধে রয়েল রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত অস্বাস্থ্যকর খাবার ধ্বংস করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ