রাজধানী

অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনব: তাপস

অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনব: তাপস
অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনব: তাপস

পাইলটিং কার্যক্রমের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সবগুলো রুটে ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়ন করে অচিরেই গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে ঢাকাবাসীকে সুফল দিতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৪তম সভায় ডিএসসিসি মেয়র এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আগামী বছরের পহেলা এপ্রিল থেকে ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা চালু করা হবে। এছাড়া আজকের সভায় বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। গত সভার আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাস রুট রেশনালাইজেশন সম্পর্কিত বিশেষজ্ঞদের কাছ থেকে ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানি ও ৪২টি রুটের যে প্রস্তাবনা এসেছে, সেটা আমরা চূড়ান্ত করেছি। তারই আলোকে আমরা প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে ঘাটারচর থেকে মতিঝিল অংশে আমরা পাইলটিং হিসেবে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছি। আগামী ৩১ মার্চের মধ্যে এই প্রাথমিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি প্রবর্তনের কার্যক্রম সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি।’

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে ডিএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ