রাজধানী

বইমেলা স্থগিত করার প্রস্তাব বাংলা একাডেমির

বইমেলা স্থগিত করার প্রস্তাব বাংলা একাডেমির
বইমেলা স্থগিত করার প্রস্তাব বাংলা একাডেমির

করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২১’ স্থগিত করার প্রস্তাব করেছে বাংলা একাডেমি। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

আজ শুক্রবার হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে।

তিনি বলেন, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। বইমেলা নিয়ে বিস্তারিত আমরা আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) জানাতে পারবো বলে আশা করি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর হবে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ