রাজধানী

হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই

নূর হোসাইন কাসেমী। ছবি: সংগৃহীত
নূর হোসাইন কাসেমী। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

এর আগে শনিবার তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

মুনির আহমেদ জানান, হেফাজত মহাসচিবের ফুসফুসের ইনফেকশন ছিলো। সেই ইনফেকশন জটিল আকার ধারণ করে।

এর আগে ১ ডিসেম্বর অ্যাজমা ও শ্বাসকষ্টের কারণে কাসেমীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ আসে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ