রাজধানী

একুশে বইমেলা মাঠেই হবে, বৈঠক শেষে প্রকাশকরা

একুশে বইমেলা মাঠেই হবে, বৈঠক শেষে প্রকাশকরা
একুশে বইমেলা মাঠেই হবে, বৈঠক শেষে প্রকাশকরা

একুশে বইমেলা ভার্চুয়ালি না হয়ে এ বছরও আগের মতো মাঠেই আয়োজন করা হবে বলে দাবি করেছেন প্রকাশক সমিতির নেতারা। রোববার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে এক বৈঠক শেষে তারা সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তবে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ ব্যাপারে নিশ্চিত করে কোনোকিছু বলেননি।

বৈঠকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, 'বাইরে একটি কথা শোনা যাচ্ছিল, অমর একুশে বইমেলা ভার্চুয়ালি হবে। তবে আমরা মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেছি। আলোচনা শেষে এই সিদ্ধান্ত এসেছে যে, অমর একুশে বইমেলা চিরাচরিতভাবে যেভাবে হয়, এবছরও সেভাবেই হবে। তবে তারিখটা কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা বই প্রকাশক সমিতির নেতারা আলোচনা সাপেক্ষে একটি তারিখ নির্ধারণসহ বইমেলা কীভাবে করা যায় সেরকম একটি প্রস্তাবনা তৈরি করে বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাবনা সরকারকে দেবে, সরকার অনুমতি দিলে ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখ থেকে বইমেলা শুরু হবে।'

প্রকাশক সমিতির নেতাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকরা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে কথা বলতে চাইলে শুরুতে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। পরে সাংবাদিকদের কোনো ধরনের প্রশ্ন না নেওয়ার শর্তে তিনি কথা বলতে রাজি হন।

অমর একুশে বইমেলা ২০২১ নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে তিনি সাংবাদিকদের বলেন, মিডিয়ায় প্রচারিত হোক, ব্যক্তিগতভাবে হোক, সামষ্টিকভাবে হোক, বাংলা একাডেমির পক্ষ থেকে হোক বা প্রকাশক সমিতির পক্ষ থেকে হোক ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাভাবে নানা বিভ্রান্তিমূলক ছড়াচ্ছে। বাংলা একাডেমির পক্ষ থেকে আমরা সকলকে এতটুকু জানাতে চাই যে, বর্তমান কোভিড পরিস্থিতির আলোকে বৈশ্বিক এবং আন্তর্জাতিক বিবেচনা করে বাংলা একাডেমির আসন্ন বইমেলা সম্পর্কে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর বিকেলে বাংলা একাডেমি পরিচালনা পর্ষদের একটি সভা আহ্বান করে এবং বিষয়টি উত্থাপন করন। অন্যান্য বিষয়ের সঙ্গে কোভিড পরিস্থিতিতে বইমেলার বিষয়ে সভায় আলোচনা হয়। পরে সভার মন্তব্য লিখিতভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ে জানানো হয়। সভার সিদ্ধান্তগুলো হলো- ‘সম্প্রতি দেশে কোভিড পরিস্থিতির অবনতিতে বইমেলা স্থগিত করা হলো; পরিস্থিতির উন্নতি হলে বাংলা একাডেমি বইমেলা আয়োজন করবে। তবে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে একাডেমি ভার্চুয়াল বইমেলার আয়োজন করতে পারে এবং একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি সেমিনার আলোচনা, গ্রন্থ উন্মোচন, লেখক বলছিসহ অন্যান্য আয়োজন ভার্চুয়ালি হতে পারবে।’ একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ভার্চুয়ালি বই মেলা আয়োজনের বিষয়ে একাডেমিকে সার্বিক পরামর্শ দেবেন, যা সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরবর্তীতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসলে সেটি দেখা হবে।

তিনি বলেন, বইমেলা কখনো বাতিল করা হয়নি, বরং স্থগিত করা হয়েছে। প্রকাশকদের দাবি ছিল, ফেব্রুয়ারি মাসেই বইমেলাটি শুরু করা যায় কি না। তাদের আমি এ বিষয়ে লিখিতভাবে জানানোর কথা বলেছি। তবে বইমেলা আয়োজনের জন্য বাংলা একাডেমিকে তাদের অবশ্যই দুই মাসের সময় দিতে হবে। সবকিছু নির্ভর করে কোভিড পরিস্থিতির ওপরে, রাষ্ট্রযন্ত্রের বিবেচনার ওপরে, সর্বোপরি মানুষের স্বাস্থ্যসেবার ওপর। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ