রাজধানী

মোহাম্মদপুরে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ

মোহাম্মদপুরে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ
মোহাম্মদপুরে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, সংঘর্ষ

রাজধানীর মোহাম্মদপুরে পরীক্ষা কেন্দ্রে শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্তির পরীক্ষা কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষার্থীরা বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে জানান, সকাল থেকেই পরীক্ষা চলছিল। তবে পরীক্ষা সম্পর্কে তিনি বিস্তারিত বলতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায়, সকালে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে বার কাউন্সিলের পরীক্ষা শুরু হয়। এ সময় পরীক্ষার্থীদের একাংশ বাইরে বের হয়ে এসে বিক্ষোভ করতে থাকেন। কর্তৃপক্ষ তাদের বাধা দিলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ