রাজধানী

রাজধানীতে চালু হলো আরো তিন ইউটার্ন

রাজধানীতে চালু হলো আরো তিন ইউটার্ন
রাজধানীতে চালু হলো আরো তিন ইউটার্ন

রাজধানীতে যানজট নিরসনে রবিবার থেকে আরো তিনটি ইউটার্ন যুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো বা কোহিনুর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় তিনটি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য খুলে দেয় ডিএনসিসি কর্তৃপক্ষ। ঢাকা উত্তরের প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক রাজধানীর যানজট নিরসনে ইউটার্নগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউ টার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৬টি চালু করা হয়েছে। এর আগে কাওলা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউ টার্ন খুলে দেওয়া হয়।

প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি বাতিল করা হয়।

বাকি চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। সেগুলো হলো- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।

শুরুতে প্রকল্পের ব্যয় ছিল ২৪ কোটি ৮৩ লাখ টাকা। পরে সংশোধনে তা বেড়ে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে।

উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করতেই হবে। ইউ টার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ