রাজধানী

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, মো. সেলিম মিয়া (৩৫), মো. আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মো. রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মো. রবিন হোসেন (২৩), মো. সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)। তাদের কাছ থেকে ৬টি ছোরা উদ্ধার করা হয়।

তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা জানান, বুধবার সন্ধ্যায় মহানগর প্রজেক্ট এলাকায় কয়েকজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশের এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট এবং সুযোগ বুঝে বাসা বাড়িতে ডাকাতি করত। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ