রাজধানী

মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ দুই বছর বাড়ল

মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ দুই বছর বাড়ল
মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ দুই বছর বাড়ল

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ চুক্তিতে আরও দুই বছর বাড়ানো হয়েছে।

আগামী ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে দুই বছরের জন্য তাকে আবারও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ