রাজধানী

আরও ২১ প্রতিষ্ঠান বিদেশগামীদের কোভিড সনদ দেবে

আরও ২১ প্রতিষ্ঠান বিদেশগামীদের কোভিড সনদ দেবে
আরও ২১ প্রতিষ্ঠান বিদেশগামীদের কোভিড সনদ দেবে

সরকার বিদেশগামীদের করোনাভাইরাসমুক্ত (কোভিড-১৯) নেগেটিভ সনদ দিতে আরও ২১টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এসব প্রতিষ্ঠানে আরটি-পিসিআর ল্যাব থেকে করোনা নমুনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা।

এক তথ্য বিবরণীতে গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) এ কথা জানানো হয়েছে। তাতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের পরিপ্রেক্ষিতে ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবকে কোভিড পরীক্ষা করে সনদ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান ও আরটি-পিসিআর ল্যাবগুলো হলো, রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, পরিবাগে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মিরপুরে আলোক হেলথ কেয়ার লিমিটেড, শ্যামলীতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিমিটেড, সোবহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক, রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ, পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড, তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার, মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, উত্তর বাড্ডায় প্রেসক্রিপশন পয়েন্ট, মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস, আবদুল্লাহপুরে আইচি হাসপাতাল, গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রামের পাঁচলাইশে নিজাম রোডে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

সব মিলিয়ে এ পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৪৭টি প্রতিষ্ঠানকে নমুনা পরীক্ষার পর বিদেশগামীদের করোনাভাইরাসমুক্তির সনদ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ