রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নিহতের শ্যালক নয়ন মিয়া জানান, শেরপুর সদর উপজেলার সালু মিয়ার ছেলে মজনু। এক ছেলে ও তিন মেয়ে সহ পরিবার নিয়ে গ্রামে থাকতেন তিনি। পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। গতকাল রাতে তিনি ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন। গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগী নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিহত হন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিরাজ আকন জানান, ভোরে মজনু সহ তার এক সহযোগী ও ভ্যানচালক ভ্যান নিয়ে যাওয়ার সময় কোকাকোলা মোড় অনন্ত ফিলিং স্টেশন এর বিপরীত পাশের রাস্তায় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মজনু। আর তার সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। / ভো