রাজধানী

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ ও হাসান নামে আরও দুই জন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে ৬ থেকে ৭ জন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি হোটেলে খেতে যাওয়ার সময় আরিফ, সোহাগ ও হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জনি ও নুরুসহ আরও কয়েকজন। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে তাদের উপর হামলা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করতে পারেনি রবিন। তার দেয়া তথ্য থেকে জানা যায়, জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নিচে থাকে এবং তারা মাদকাসক্ত। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ