রাজধানী

রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
রাজধানীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীর শাজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শান্তিবাগের বাসার নিচে এমন ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম আমজাদ হোসেন। তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (সিটি এসবি) কর্মরত বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুর রহমান।

আমজাদের স্বজনদের অভিযোগ স্থানীয় হাফিজুর রহমান ও তার ছেলে ছুরিকাঘাত করেছে। চাদার দাবিতে বাড়ির গেটের তালা ভেঙে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে হাফিজুর গং। তবে শাজাহানপুর থানা পুলিশের ভাষ্য, ময়লা ফেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে হাফিজুর জানিয়েছে।

আমজাদ হোসেনের স্বজনরা বলেন, শনিবার রাত ৮টার দিকে তারা ১৮১/১, শান্তিবাগের বাসার নিচে বসে কাজ করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত হাফিজুর রহমান ও তার ছেলে জিসানসহ আরো কয়েকজন তাদের ওপরে অতর্কিত হামলা চালায়। বাসায় প্রবেশের সময় দারোয়ান বাধা দিলে গেটের তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে।

একই বাসার বাসীন্দা শামীম জানান, হাফিজুর স্থানীয় সন্ত্রাসী। কিছুদিন ধরে তিনি চাদা দাবি করে আসছেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আমজাদকে আহত করে। ছুরিকাঘাতের সময় ‘তোকে মেরে ফেলবো’ বলে অনেকবার হুমকি দেয়। ছুরিকাঘাতে আমজাদের মাথা ও কান কেটে গুরুতর জখম হয়। পরে আহত আমজাদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। হাফিজুর ও তার ছেলের মারধরে আমজাদ ছাড়াও তিনি (শামীম) ও তার ভগ্নিপতি আহত হন বলে তিনি জানান।

শাজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, ময়লা ফেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তিনি শুনেছেন। আহত আমজাদকে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ