রাজধানী

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

অভিন্ন ৬টি নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দু’দিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেআরসির শীর্ষ পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে।

জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী ও গোমতী। এছাড়া, গঙ্গা ও তিস্তার পানি বন্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পরই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সে অনুযায়ী জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ