রাজধানী

রাজধানীতে আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

রাজধানীতে আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ
রাজধানীতে আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত লাশ

রাজধানীর উত্তর কমলাপুরের সিটি স্পেস ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল থেকে মেহনাজ জেরিন নিপা (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রবিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক তরুণের সঙ্গে ওই হোটেলের ২১০ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি। লাশ উদ্ধারের সময়ে স্বামী পরিচয় দেওয়া ওই তরুণকে খুঁজে পায়নি পুলিশ।

মতিঝিল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিপার মরদেহ পাওয়া যায়। ওই সময়ে ভেতর থেকে কক্ষের দরজাটি বন্ধ থাকায় তা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে হোটেলকর্মীরা কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজাটি বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, হোটেলে থাকা তথ্যানুযায়ী রবিবার স্বামী-স্ত্রী পরিচয়ে নিপা ও এক তরুণ কক্ষটি ভাড়া নেন। এরপর স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি অসুস্থতার জন্য একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। দুইদিন ধরে ওই তরুণী একাই হোটেলে অবস্থান করছিলেন। কক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তা যাচাই করে তরুণীর পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ