রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে সিফাত (১৪) নামে এক কারখানার শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বরিশাল কলোনিতে তাকে ছুরিকাহত করা হয়।
সিফাত মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জামাল ভূঁইয়ার ছেলে। কামরাঙ্গীরচরে নানা-নানীর সঙ্গে থেকে ফজলুর হকের বোর্ড কারখানায় কাজ করতো সিফাত।
নিহত সিফাতের খালু মো. আব্দুল রহমান জানান, বিকেলে বরিশাল কলোনির গলিতে দাঁড়িয়ে হালিম খাচ্ছিল সিফাত। এসময় একজনের সঙ্গে ধাক্কা লাগলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় সিফাতের। একপর্যায়ে ওই লোক সিফাতের ডান উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: