রাজধানী

রাজধানীতে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রাজধানীতে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
রাজধানীতে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রাজধানীর নাখালপাড়ায় পারিবারিক কলহের জেড়ে স্ত্রী ও শালিকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মো. রনি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বাসার গ্রিল কেটে রনিকে আটক করে এলাকাবাসী।পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের কথা জানিয়েছে পুলিশ।

রাজধানীর তেজগাও নাখালপাড়া এলাকায় ভাড়া থাকতেন রনি ও ইয়াসমিন দম্পতি। জানা যায় ৪ মাস আগে পারিবারিক কলহের কারণে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছদকে কেন্দ্র করে তখন থেকেই ইয়াসমিন ও তার বোন সিমুর উপর ক্ষোব জন্ম নেয় রনির।

শনিবার দুপুর ১টার দিকে এই ভাড়া বাসায় এসে প্রথমে শ্যালিকা সিমুকে হত্যা করে রনি,পরে কুপিয়ে হত্যা করে স্ত্রী ইয়াসমিনকেও। চিৎকার চ্যাচামেচি শুনে এলাকাবাসী গ্রিল কেটে রনিকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দেয়। প্রাথমিকভাবে পুলিশ জানায় উদ্দেশ্যপ্রনোদিত ভাবে রনি তার স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে।

পরিবারের পরিবারের সদস্যরা জানান,রনি মাদাকাসক্ত ও জুয়া খেলতো। ইয়াসমিনের ঘরে ১১বছরের ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামে৷

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ