রাজধানী

রাজধানীতে যেসব রাস্তা বন্ধ

রাজধানীতে যেসব রাস্তা বন্ধ
রাজধানীতে যেসব রাস্তা বন্ধ

আজ (১০ জানুয়ারি) থেকে রাজধানীতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে রয়েছে যান চলাচল, গাড়ি পার্কিংসহ অন্যান্য নির্দেশনা।

শনিবার (৯ জানুয়ারি) ডিএমপি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকায় ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি:

রোববার ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের ভেতর সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে। পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় রেখে হেঁটে ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের। সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত তথ্য:

সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছাকাছি দুটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। এ সময় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ