রাজধানী

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি
সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্রযুদ্ধের প্রধান সংগঠক এবং ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে রাত ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদৌস আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় অসুস্থ বোধ করলে সিরাজুল আলম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শ্বাসকষ্টজনিত কারণে দুবাই হাসপাতালে ভর্তি হন সাবেক এই ছাত্রনেতা ও রাজনীতিবিদ। নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয় এবং সেখান থেকে সিসিইউতে নেয়া হয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ