রাজধানী

বেপজা ভবন থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

বেপজা ভবন থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু
বেপজা ভবন থেকে পড়ে কর্মকর্তার মৃত্যু

রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অবস্থিত বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) ভবন থেকে পড়ে গিয়ে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম ওমর ফারুক তানিম (৪৫)। তিনি বেপজার আইটি কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা নাকি কেউ তাকে ফেলে দিয়ে হত্যা করেছে, তা তদন্ত করছে পুলিশ।

বেপজা ভবনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি কখন ঘটেছে তা তারা কেউই দেখেননি। তবে বড় ধরনের একটি শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে দেখতে পান যে ভবনে প্রবেশের দরজার সামনে ফুটপাতের ওপর থ্যাঁতলানো অবস্থায় ওই কর্মকর্তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহত ব্যক্তির ছোট ভাই নাজমুস শাকিল ঘটনাস্থলে এসে তার ভাইয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি।

ধানমন্ডি থানার ওসি বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তি সকাল সাড়ে ৮ টার দিকে অফিসে আসেন। সকাল ৯ টার দিকে ১৪ তলা ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়েন। পুরো ভবনটি কাঁচ দিয়ে ঘেরা। বাতাস আসা যাওয়ার জন্য প্রতিটি ফ্লোরে ২/৩ টি কাঁচ খোলার ব্যবস্থা রয়েছে। ৮ তলার খোলা কাঁচের জানালা দিয়ে তিনি লাফিয়ে পড়েছেন বলে আমরা ধারণা করছি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ