রাজধানী

রাপা প্লাজা থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি

রাপা প্লাজা থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি
রাপা প্লাজা থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি

ধানমন্ডির রাপা প্লাজায় রাজলক্ষ্মী জুয়েলার্সসহ তিনটি দোকান থেকে ১ হাজার ভরি স্বর্ণ ডাকাতি হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেন্টেলপার্ক, মুনসুন রেইন ও রাজলক্ষ্মী জুয়েলার্সে ডাকাতি হয়।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকর বলেন, ‘রাপা প্লাজার দোতলায় আমার দোকান। গতকাল রাতে কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যায়। সকালে আমাকে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয়, দোকানে ডাকাতি হয়েছে। তালা ভেঙে ও খুলে স্বর্ণ নিয়েছে। আমার প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।’

মার্কেটের দায়িত্বে থাকা প্রকৌশলী সাইফুর রহমান বলেন, ‘মার্কেটের বাইরে সবসময় নিরাপত্তাকর্মীরা থাকেন। রাতে সবাই বের হওয়ার পর নিরাপত্তাকর্মীরা মার্কেটটি লক করে দেন। গ্রিল কেটে ডাকাতরা মার্কেটের ভেতর ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে।’ / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ