রাজধানী

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকায় আসছেন

মালদ্বীপের প্রেসিডেন্টের আসন্ন বাংলাদেশ সফর চূড়ান্ত করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ আজ সোমবার ঢাকায় আসছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মার্চে বাংলাদেশ সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সফরকালে দ্বিপক্ষীয় নানা বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চারদিনের সফরে আসছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবেন।

এবারের সফরকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ