রাজধানী

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পোশাক শ্রমিক নিহত

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পোশাক শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পোশাক শ্রমিক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় এক চারতলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুনা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিহেতের রিয়াজ নামের সাত বছরের এক সন্তান হয়েছে। নিহতের স্বামী শাহীন নির্মাণ শ্রমিক।

নিহতের স্বামী শাহীন জানান, সকাল পৌনে ৮টার দিকে কর্মস্থল মোল্লা গার্মেন্টসে যাওয়ার সময় পাশের এক নির্মাণাধীন চার তালা ভবন থেকে রুনার মাথায় ইট পড়ে। এতে রুনা গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক‌্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ