রাজধানী

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার
মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

রাজধানীর মিরপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।

ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল রবিবার দিবাগত রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর পল্লবী থানার সন্ত্রসীদের তালিকায় গ্রেফতার মামুন ১ নম্বর আসামী হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ২৭টি মামলা ও জিডি রয়েছে। মামুনের আপন দুই ভাই মজিবর রহমান জামিল ও মশিউর রহমান মশুর বিরুদ্ধেও একাধিক মামলা ও অভিযোগ থাকার তথ্য রয়েছে বলে সূত্র জানায়। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ