রাজধানী

জুরাইনে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

জুরাইনে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন
জুরাইনে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার এ ঘটনায় মজিবর রহমান নামে আরেক জন আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত জাকির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছেন আহত ব্যক্তি।

আহত মজিবর রহমান হাসপাতালে জানান, কদমতলীর রায়েরবাগের মদীনাবাগ এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকতেন জাকির হোসেন। তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মজিবরের। তারা একসঙ্গেই চলাফেরা করতেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটন নামে এক জনের ফোন পেয়ে তারা জুরাইনের নবায়ন গলিতে যান। সেখানে শুকুর, স্বপন ও লিটনসহ বেশ কয়েক জন তাদের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুই জনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে জাকিরকে মৃত ঘোষণা করেন।

মজিবর রহমানের দাবি, হামলাকারীরা সবাই মাদক ব্যবসায়ী। জাকির তাদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ায় এই হামলা চালানো হয়।

নিহতের ছেলে শান্ত ইসলাম জানান, খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে এসেছেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে পারেননি। তারা দুই ভাইবোন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটে।

কদমতলী থানার এসআই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে জড়িত কয়েক জনের নাম জানতে পেরেছে পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা চলছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ