রাজধানী

শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের আড়াই লাখ উদ্ধার, গ্রেফতার ৬

শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের আড়াই লাখ উদ্ধার, গ্রেফতার ৬
শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের আড়াই লাখ উদ্ধার, গ্রেফতার ৬

রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু, ১টি এন্টিকাটার, ১টি হাতুড়ি ও লুষ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলাে- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, মাে. জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খােকা, মাে. সেলিম ওরফে ল্যাংরা সেলিম, মাে. লালন ও মো. সেলিম মিয়া।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ ও ১১ ফেব্রুয়ারি ধারাবাহিক অভিযানে ঢাকা ও আশপাশের জেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

হাফিজ আক্তার বলেন, গত ৭ ফেব্রুয়ারি ভিকটিম শহিদুল ইসলাম রাজধানীর তাঁতিবাজার রােমানের অফিস থেকে একটি ব্যাগের মধ্যে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা করার উদ্দেশ্যে রিকশা করে রওনা হয়। এরপর শাহবাগ থানার টিএনটি এক্সচেঞ্জ এর পূর্ব পাশে রাস্তার ওপর টেম্পু স্ট্যান্ডে অনুমানিক দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ৮-১০ জন লােক তার রিকশার গতিরােধ করে ঘিরে ধরে। এরপর তারা ভিকটিম শহিদুলকে উপর্যপুরি কিল–ঘুষি, থাপ্পর ও চাকু দিয়ে তার ডান চোখের নিচে গুরুতর আঘাত করে তার কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় শাহবাগ থানায় ৮ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ