রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন নবী হোসেন (৪৫)।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে।
জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নবী বুধবার রাতে তিনিসহ দু’জন কর্মী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস নবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: