রাজধানী

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ
লাইফ সাপোর্টে খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি থেকে খোন্দকার ইব্রাহিম খালেদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার বিকাল থেকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন।’

কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি সম্ভবত ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে সিটি স্কানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি খোন্দকার ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ