রাজধানী

ফ্লাইটের সিটের নিচে মিললো ১৫০টি সোনার বার

ফ্লাইটের সিটের নিচে মিললো ১৫০টি সোনার বার
ফ্লাইটের সিটের নিচে মিললো ১৫০টি সোনার বার

চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে মিললো ১৫০টি সোনার বার। যার ওজন প্রায় ১৭ কেজি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি এসেছিলো আবুধাবি থেকে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করে।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার রোকসানা আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুধাবি থেকে আসা ফ্লাইটটি তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বিমানের একটি আসনের পেছনে প্যানেল বোর্ডের নিচে টেপে মোড়ানো অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়। এই ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ