রাজধানী

খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই
খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। বেশ কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে করোনা আক্রান্ত হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর করোনা নেগেটিভ হলে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অবস্থা আশঙ্কাজনক অবনতি হলে তাকে গত রবিবার দুপুরে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা।

জীবনের বার্ধক্যবেলাতেও মনের বয়সকে বাড়তে দেননি ইব্রাহিম খালেদ। উচ্ছল, প্রাণবন্ত, মননে তরুণ খোন্দকার ইব্রাহিম খালেদ ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠানের জটিল হিসাব নিকাশ করেছেন জীবনভর। আর জীবনটা পার করেছেন সহজ সরলভাবে। কর্মজীবনের তুমুল ব্যস্ততার মাঝেও,পছন্দ করতেন শিশু কিশোরদের সান্নিধ্য। জীবনের শেষ পর্যন্ত অঙ্গাঙ্গি যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সঙ্গে।

খোন্দকার ইব্রাহিম খালেদের কর্মজীবন শুরু ১৯৬৩ সালে। ৪টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি সামলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিলো ২০১০ সালে পুঁজিবাজারে ধসের পর, তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুগোলে মাস্টার্স এবং আইবিএ থেকে এমবিএ করা খোন্দকার ইব্রাহিম খালেদ জন্মেছিলেন ১৯৪১ সালের ৪ঠা জুলাই, গোপালগঞ্জে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। সকাল ১১ টায় মরদেহ নেওয়া হবে কচিকাচার মেলায়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ