রাজধানী

আজ বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

আজ বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক
আজ বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জাপানের কাছে কৌশলগত অংশীদারিত্ব চাইবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হবে ভার্চ্যুয়ালি। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, আজ তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। আর ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ