রাজধানী

দেশে পৌঁছেছে নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

দেশে পৌঁছেছে নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’
দেশে পৌঁছেছে নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’। ড্যাশ-৮-৪০০ মডেলের এ উড়োজাহাজের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ মার্চ) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এ প্লেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড থেকে উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর উড়োজাহাজটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় বিমান প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি চুক্তির ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয়টি গত ২৪ ফেব্রুয়ারি বিমানবহরে যুক্ত হয়।

বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজ ২০টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। তৃতীয় ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমানবহরে যুক্ত হওয়ার পর উড়োজাহাজের সংখ্যা হলো ২১। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ