রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় মেয়ের সামনেই বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে গোলাপ শাহ্ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পারভীন বেগম (৪০)। তিনি মুন্সীগঞ্জের রাজদিয়া গ্রামের আব্দুল বাসেদের স্ত্রী। মেয়েকে ডাক্তার দেখাতে ঢাকায় এসেছিলেন তিনি। বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে দুর্ঘটনার শিকার হন।
পরে মেয়ে সুমাইয়া মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। / যুগা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: