রাজধানী

মুগদা ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩৪ জুয়াড়ি গ্রেপ্তার

মুগদা ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩৪ জুয়াড়ি গ্রেপ্তার
মুগদা ও দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩৪ জুয়াড়ি গ্রেপ্তার

রাজধানীর মুগদা ও দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ৩৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ মার্চ) র‍্যাব-১০ এর এএসপি মিডিয়া এনায়েত কবীর সোয়েব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত সোয়া ২টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী মুগদা থানাধীন পূর্ব মানিকনগর ১৯ কাটা গলি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে খেলা অবস্থায় ২৭ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- মো. ফয়সাল (৩২), মো. সুমন (৩২), মো. সান্তু (২০), মো. সাজু মিয়া (২৮), মো. টুটুল মিয়া (২৬), মো. মিন্টু মিয়া (৩৫), মো. ইমাম হোসেন (৩২), মো. সেলিম শেখ (৩৩), মো. সাইদুল ইসলাম (২৮), মো. রাজু (২৬), মো. আল আমিন (৪০), মো. সরোয়ার (৪২), মোঃ শহীর আলী, মো. আব্দুর রহিম (৫০), মো. ফারুক মিয়া (২৪), মো. চাঁনমিয়া (২৫), মো. রবিউল আলম (৩০), আব্দুল গনি (৪০), মো.নজরুল ইসলাম (৪৬), মো. জয়নাল (৩৫), মো. আরিফ (৩০), মো. লাবলু মিয়া (৩৫), মো. আব্দুর রহমান স্বপন (৪৪), মো.ইলিয়াছ মিয়া (৪৪), মো. হৃদয় (২৪), মো. রাশেদুল ইসলাম (৩০) ও মো. কাইয়ুম (৩৮) বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ৫২০ পিস জুয়া খেলার কার্ড, ২০টি মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান ওইদিনই, র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আরো ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু সাঈদ (৫২), মো. ভাসান (৩২), আব্দুল আলীম (৩২), শামসুল ফকির (৪৫), মো. মাসুম শেখ (৩৮), মো. মুসা (৪০) ও মো. সেলিম (৪০)। এ সময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় ১৫৬ পিস জুয়া খেলার কার্ড, ৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৫০ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা পেশাদার জুয়াড়ি। জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ এর মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ