রাজধানী

বিমানবন্দরে আচারের বয়ামে ৫০ লাখ টাকার ইয়াবা, আটক ১

বিমানবন্দরে আচারের বয়ামে ৫০ লাখ টাকার ইয়াবা, আটক ১
বিমানবন্দরে আচারের বয়ামে ৫০ লাখ টাকার ইয়াবা, আটক ১

আচারের বয়ামে করে দশ হাজার পিস ইয়াবা পাচারের সময় সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন জানান, বিমানবন্দরে বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে ওই যাত্রীকে আটক করা হয়। রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

তিনি জানান, গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে আজ ভোর পাঁচটা ৪০ মিনিটে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল আটক রাকিব হোসেনের। সে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেঁতুলের আচারের দুইটি বড় বয়ামে নয় হাজার আটশ পঁচাশি পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য পঞ্চাশ লাখ টাকা বলে জানা গেছে।

তিনি আরও জানান, ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে রাকিব জানিয়েছে। ট্রাভেল এজেন্সির ওই ব্যক্তিসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় সোমবার সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ