রাজধানী

আজও রাজধানীতে কম থাকবে গ্যাসের সরবরাহ

আজও রাজধানীতে কম থাকবে গ্যাসের সরবরাহ
আজও রাজধানীতে কম থাকবে গ্যাসের সরবরাহ

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজধানীতে কম থাকবে গ্যাসের সরবরাহ।

বুধবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এ অবস্থায় ২৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

এর আগে হঠাৎ করেই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বুধবার (২৪ মার্চ) সকাল থেকে ঢাকা মহানগরীর প্রায় সব এলাকায় কম-বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে।

গত সোমবার (২২ মার্চ) রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে রাতে মেরামতের কাজ শুরু করলে তার পরদিন দিনগত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে। কিন্তু মেরামতের কাজ শেষ না করা এবং একইসঙ্গে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বুধবার সকাল থেকে আবারও ঢাকা মহানগরীরর প্রায় সব এলাকায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ