রাজধানী

ইউরোপফেরত হলে প্রাতিষ্ঠানিক, অন্য দেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টিন

ইউরোপফেরত হলে প্রাতিষ্ঠানিক, অন্য দেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টিন
ইউরোপফেরত হলে প্রাতিষ্ঠানিক, অন্য দেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টিন

মঙ্গলবার রাত ১২টা থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য ও ইউরোপ ফেরত ৩৭ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। অন্য দেশ থেকে আসা যাত্রীদের পাঠানো হচ্ছে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে।

এছাড়া বিমানবন্দরে উপসর্গ দেখা গেলে তাদেরও পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর তত্বাবধানে রাজধানীর বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হচ্ছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর নতুন এ নিয়ম ঠিক করে দিয়েছে বেবিচক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসার সময় সে দেশের বিমানবন্দর এবং বাংলাদেশের বিমানন্দরে যাত্রীদের অবশ্যই কভিডমুক্ত সনদ দেখাতে হবে। প্লেনে ওঠার ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে নমুনা দিয়ে পিসিআর টেস্টের মাধ্যমে এ কোভিডমুক্ত সনদ নিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ