রাজধানী

স্ত্রীসহ ঢাকায় ভারতীয় সেনাপ্রধান

স্ত্রীসহ ঢাকায় ভারতীয় সেনাপ্রধান
স্ত্রীসহ ঢাকায় ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ।

মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন ভারতীয় সেনাপ্রধান।

অপরদিকে জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

ভারতীয় হাইকমিশন জানায়, এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ