পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগেই শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। আগামী ১৪ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
প্রতিবছর ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা শুরু হলেও করোনা পরিস্থিতির অবনতির কারণে এ বছর এপ্রিল মার্চে শুরু হয় বইমেলা।
গত ১৮ মার্চ থেকে শুরু করে ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই শেষ হচ্ছে লেখক-পাঠকদের এই প্রাণের মেলা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: