রাজধানী

করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা

করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা
করোনা নেগেটিভ হওয়ার ২৮ দিন পর টিকা

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও টিকা কার্যক্রম হাতে নিয়েছে। দেশে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন করোনা টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ হওয়ার ২৮ দিন পর প্রতিরোধী টিকা নেওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা।

করোনা থেকে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর করোনার টিকা নেওয়া যাবে। এটা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া সবার জন্যই প্রযোজ্য হবে, বলেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘অনেক জায়গা থেকেই অনেক রকমের তথ্য পাওয়া যাচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলছে। অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ায় যেন কোনো সমস্যা না হয়, সে সাবধানতার জন্য ২৮ দিন পর, অর্থাৎ ৪ সপ্তাহ পর টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে।’

টিকার সার্টিফিকেট কবে নাগাদ পাওয়া যাবে প্রশ্নে জানানো হয়, সার্টিফিকট নিয়ে কাজ করছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। আরো ১ সপ্তাহ পরে সিস্টেমে এটা অনবোর্ড হবে। তখন সবাইকে জানানো হলে তারা টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ