রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে বিবির বাগিচা ৪ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রিকশা আরোহী এক বৃদ্ধ। এসময় বিক্ষুব্ধ জনতা ময়লার গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী সামান্য আহত হলেও এর চালক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ