খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান ডিভিশন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার অতিরিক্ত উপ কমিশনার ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মাওলানা কোরবান আলী কাসেমীর বিরুদ্ধে ২০১৩ সালের ৫মে মতিঝিলের শাপলা চত্বরকাণ্ডে জড়িত থাকা এবং সম্প্রতি নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: