রাজধানী

শাহজালালে অস্ত্রসহ যশোরগামী চিকিৎসক দম্পতি আটক

শাহজালালে অস্ত্রসহ যশোরগামী চিকিৎসক দম্পতি আটক
শাহজালালে অস্ত্রসহ যশোরগামী চিকিৎসক দম্পতি আটক

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে ফ্লাইটে উঠতে যাওয়া চিকিৎসক দম্পতিকে ঢাকা বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন ডা. মোসাহিদ রহমান এবং তার স্ত্রী ডা. তানজানা মাহিনুর। বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে স্ক্যানার মেশিনে একজনের হ্যান্ডব্যাগের ভেতর একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলির অস্তিত্ব মনিটরে ভেসে উঠে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে। এসময় চিকিৎসক দম্পতি অস্ত্রটি বৈধ বলে দাবি করলেও প্লেনে উঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা দেয়নি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। উত্তরে তারা বলেছেন, খেয়াল ছিল না। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ