রাজধানী

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা
আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলায় ছয়তলা ভবনের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে বংশাল থানায় এই মামলা করেন।

বংশাল থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যে বাড়িতে আগুন লেগেছে তার মালিক, কেমিক্যাল গোডাউনের মালিকসহ ৭৮ জনকে মামলার আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গোডাউনের কর্মচারীরাও রয়েছে। মামলায় অপরিকল্পিতভাবে দাহ্য পদার্থ রাখা, অবহেলাজনিত কারণে মৃত্যু, নিরাপত্তাহীনতার অভিযোগ আনা হয়েছে।’

গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই ভবনের দুই নিরাপত্তাকর্মীমসহ চারজন নিহত হন।

এছাড়া ২০ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ