রাজধানী

মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
মিরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকায় পারিবারিক কলহের জেরে উমামা বেগম কনক (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী ওমর ফারুককে (৫১) আটক করেছে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে উপর্যুপরি কুপিয়ে কনককে গুরুতর আহত করে ওমর ফারুক। ডিওএইচএস কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আজ (২৪ এপ্রিল) ভোর পৌনে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় কনকের মৃত্যু হয়।

নিহতের দুলাভাই বাবুল বলেন, ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিল। কয়েক বছর আগে দেশে আসে। তাদের দুটি ছেলে-মেয়ে আছে। কি কারণে ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। পুলিশ এসেছে, ঘটনার তদন্ত চলছে।

মিরপুরের পল্লবী ডিওএইচএসের এভিনিউ-৪, রোড নং-১১,বাসা নং-৭৪৩/৭৪৫ এর ডি/৩ ফ্ল্যাটে স্বামী সন্তান নিয়ে থাকতেন কনক। তার বাড়ি নরসিংদী জেলার সদর থানার সাটিরপাড়ায়। কনকের বড় মেয়ে ফাহিমা ‘ও লেভেল’ এবং ছেলে ওয়াসিফ ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, মিরপুরের পল্লবী থেকে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কনকে। আজ ভোর পৌনে ছয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা বিষয়টি পল্লবী থানাকে জানিয়েছিলাম। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ