রাজধানী

চলে গেল সাফায়েত, কেমিক্যালের আগুনে নিহত বেড়ে ৫

চলে গেল সাফায়েত, কেমিক্যালের আগুনে নিহত বেড়ে ৫
চলে গেল সাফায়েত, কেমিক্যালের আগুনে নিহত বেড়ে ৫

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিক্যালের গোডাউনের আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে। নিহতের নাম সাফায়েত হোসেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

রোববার (২৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ( সাফায়েত) মারা যান। আগুনে তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া আহত ও দগ্ধ চার জন আইসিইউতে এবং ১০ জনকে বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বার্নের পোস্ট অপারেটিভ ইউনিটে থাকা অন্যরা হচ্ছেন ইব্রাহিম সরকার (৬০), সুফিয়া বেগম (৫০), জুনায়েদ (২০), মোস্তফা (৪০), ইউনুস মোল্লা (৬০), সাকিব হোসেন (৩০), চাষমেরা বেগম (৩৩), দেলোয়ার হোসেন (৫৮), আয়সাপা (২), লায়লা বেগম (৫৫), মোহাম্মদ ফারুক (৫৫), মেহেরুন্নেসা (৫০), মিলি (২২), পাবিহা (২৬), আকাশ (২২) ও আসমা সিদ্দিকা (৪৫)। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ